ঢাকা, বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ ৪:১০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের পর থানায় ডায়েরী করার দুইদিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

নাসিরনগরে কসটেপ মোড়ানো অটোরিকশাচালকের মরদেহ উদ্ধারনাসিরনগরে কসটেপ মোড়ানো অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিম গত দুইদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে পাওয়া যায় শিশুটির মরদেহ। তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী দেশ রুপান্তরকে বলেন, গত দুইদিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পরে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে অগ্রগতি করব আমরা।